শুক্রবার, ৩১ মে, ২০১৯

Tiger sir, হলুদ সংবাদিকতা ও শিক্ষা ব্যবস্থার মান নিয়ে Facebook-ইয় ঝড় !!!!

১৯০৬ সাল ! এতগুলো বছর আগে প্রতিষ্ঠিত আমার প্রাণের স্কুল নাটুদা মাধ্যমিক বিদ্যালয় । আমার জানামতে চুয়াডাঙ্গা জেলায় আর মাত্র একটা স্কুল আছে যেটার বয়স এরচেয়ে বেশি ।৫ম শ্রেণী পাশ করার পর আমি এই স্কুলে ভতি' হবার পর মজার যে ব্যাপারটা ঘটে তা হলো আমি কয়েক জন শিক্ষককে পাই যারা আমার মা ও বাবার শিক্ষক যেহেতু তারাও এই স্কুলের ছাত্র ছিল ।অতএব হাই স্কুলে ভতি' হবার পর স্কুলের সিনিয়র শিক্ষকদের সামনে আমার অবস্থা দাঁড়ালো - তোর বাবা-মা কে পিটায়ে মানুষ করেছি আর তুইতো তাদের বাচ্চা !

এদের মধ্যে একজন শিক্ষক ছিলেন যাকে আমরা tiger sir নামে জানতাম ও আড়ালে ডাকতাম।শুধু আমরা না এলাকার সকলে ওনাকে এ নামেই চেনে । Tiger sir নামের আড়ালে ওনার আসল নাম কবে কখন কোথায় হারিয়ে গেছে তা কেউ বলতে পারে না । নাম থেকে নিশ্চিত বোঝা যাচ্ছে ওনাকে দেখে আমরা কতটা ভয় পেতাম ।
সৌভাগ্যক্রমে উনি ছিলেন আমার বাবা-মার ও শিক্ষক ! 

স্যার একটা ফনিক্স সাইকেলে চড়ে রোজ স্কুলে আসতেন এবং উনি স্কুলে প্রবেশের পরপর ই স্কুলের soundtrack যে পথে চলত তাহলো - নীরবতা ও নো দুষ্টমি । স্যারের সাইকেলটা ছিল আমার খুব প্রিয় , আমি প্রায় এ রকম একটা সাইকেল কেনার স্বপ্ন দেখতাম এমনকি এখনও দেখি । ওনার সাইকেলের সাদা কেরিয়ারটা আমি অনেকবার ছুঁয়ে দেখেছি লুকায়ে লুকায়ে । স্কুলে ওনার প্রতি আমার ভয় ও আগ্রহের সীমা ছিলনা । এ ছিল অনুভূতির এক অভূতপূর্ব মেলবন্ধন, জীবনের সবচেয়ে সূক্ষ অনুভূতিগুলোর একটি ।


শ্রেণীকক্ষে স্যারকে আমরা প্রথম পায় ৮ম শ্রেণীতে । উনি আমাদের ইংরেজি পড়াতে আসলেন, আমরাতো সকলে ভয়ে অস্থির কি না কি হয় ! উনি প্রথমেই পিছন থেকে একজনকে দাঁড় করালেন ও জিজ্ঞাসা করলেন - বলতো, আমার একটা গরু আছে , এর ইংরেজি কি ? আমার বন্ধুটি ভয়ে ভয়ে বললো - sir I am a cow . আমরাতো সকলে চুপ , পিনপন নীরবতা এখন কী না কী হয় ! মার শুরু হবে নিশ্চয় । স্যারের পেটানোর ইতিহাস আমি আব্বার কাছথেকে অনেকবার শুনেছি । আমি অবাক হয়ে শুনলাম - তুই দাঁড়িয়ে থাক । শুনলাম ! কেননা আমি বই-খাতার উপর মুখগুজে বসেছিলাম এবং হঠাৎ আমার বম কানে জোরে টান অনুভব করলাম । আমাকে কানধরে দাঁড় করাতে করাতে স্নহমিস্রত কন্ঠে স্যার বললেন , এই আবেদ এর বাচ্চা, তুই বল । যথাযথ বলার পরই স্যার আমার কান ছাড়লেন । এভাবেই শুরু হলো স্যার এর সাথে আমাদের ইংরেজি পাঠ ।

পরবর্তীতে স্যার ক্লাসে এসে প্রথমেই কান ধরে আমাকে দাঁড় করাতেন ও পড়া জিজ্ঞাসা করতেন , না পারলে ক্লাসের বাকী সময় কান ধরে দাঁড়িয়ে থাকা অবধারিত । খুব রাগ হতো তখন, কেন প্রথমেই আমাকে পড়া ধরতে হবে কিন্তু এখন বিষটি যতবার মনে পড়ে স্যারকে মনে মনে ধন্যবাদ দেয় কারন কারনটা উপলব্ধি করতে পারি এখন । স্যার আমাদের পড়া দিতেন ও ক্লাসে তা আদায় করে নিতেন । আমার স্পষ্ট মনে আছে , verb এর present-past-past participle ও Degree ইর ক্ষেত্রে positive-comparative-superlative , form বলার ক্ষেত্রে - আমরা ভয়ে কত কিই না বলেছি আর কান ধরে দাঁড়িয়ে থেকেছি । যেমন, good-gooder-goodest. তবে আমরা যতটা জানতাম স্যার সম্পর্কে ততোটা ভয়ংকর উনি আমাদের সাথে কখনই হননি কিন্তু ওনাকে আমরা প্রচন্ড ভয় পেতাম; পরে university-তে পড়ার সময় জেনেছি , ভয় চিত্তকে শুন্য করে দেয় !

এখন আসা যাক, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠ GPA 5.00 পাওয়া শিক্ষাত্রীদের মান নিয়ে । এক্ষেত্রে একটি বেসরকারি টেলিভিশন এর একজন হলুদ সংবাদিক তার ইচ্ছামত কয়েকজন কমলমতি শিক্ষাত্রীর সাক্ষাত কার নিয়ে আমাদের বুঝাতে চেয়েছে এরা কিছু জানেনা শুধুশুধু GPA 5.00 পেয়েছে আর আমাদের দেশের শিক্ষার মান শেষ ।
বিষটি এরকমই ,না উদ্দেশ্য প্রণদিত ?
যদি উধারণ দিয়ে বলি , আমার নিজের ছোট ভাই GPA 5.00 পাওয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এর খ ইউনিট এর admission test- এ ও বাংলায় ফেল তাই যথারীতি চান্স পায়নি । একই বিষয় ছোট বোনটার ক্ষেত্রেও তবে ও ইংরেজীতে ফেল । তাহলে কী দাঁড়ালো ,তাদের মান যাচ্ছেতায় ।
কিন্তু বিষটি কি এরকম ?

বাস্তবে, আমার ভাইটা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় আর বোনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ পড়ে ।
আসলে প্রায় প্রতিটি বিষয়কে দুই ভাবে বলা যেতে পারে ভাল অথবা মন্দ । এক্ষেত্রে মন্দ ভাবে বিষয়টি আমাদের দেখানো হয়েছে । কমোলমতি কয়েকজন শিশু tv boomer সামনে ভীতিকর অবস্থায় পড়ে ভুলভাল উত্তর দিয়েছে আর তা আমাদের খাওনোর চেষ্ঠা করা হচ্ছে ।

আজ সকালের একটা অভিজ্ঞতা বলে শেষ করি । প্রচন্ড ব্যস্তার মধ্যে কাজ করতে থাকা আমার এক বন্ধু কে আমি হঠাৎ ফোন করে জিজ্ঞাসা করলাম , বলতো আইনস্টাইন কে ছিলেন ? সে প্রথমে যা বললো তা শুনেতো আমি হতবাক আর তা হলো - উনি একজন সাহিত্যিক । আমি ওকে জিজ্ঞাসা করলাম তোর এরকম মনে হলো কেন ? ও ওর ভুল বুঝতে পেরে পরক্ষনেই বললো - আরে না না , উনি একজন বিজ্ঞানি ,আসলে রবীন্দ্রনাথ এর সাথে ওনার সাক্ষাত এর কথা হঠাৎ মনে আসাতেই -
আসলেই কী তাই !! ? বলাতে ও বললো এখন ফোন রাখতো পরে কথা বলবো , বলেই ও ফোন রেখে দিলো !!!!!!!!!!!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

প্রতিদিন কবিতা লিখতে বসে আমি তোমাকে এঁকে ফেলি।   তোমার ছবি তখন আমার সাথে কথা কয়। তখন মায়াপুরিবেলা ভাসতে আর ভাসাতে নেই কোন মানা,   ...